Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
15 December 2025, 08:15 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তারা সিনিয়র জেলা নির্বাচনি কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

নির্বাচনি কর্মকর্তা জানান, ইতোমধ্যে এসব ফরম ও প্রয়োজনীয় সামগ্রী নির্বাচন অফিসে পৌঁছেছে। ফরম বিতরণের জন্য আলাদা রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে।

এসময় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদ, আসলাম সরকার ও ওয়ালিয়উল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ আব্দুস সালাম বিপ্লবসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার