Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড

BN DESK
06 January 2026, 07:47 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: এক মাসে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়, গত বছরের ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে।

এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫শ’ টাকা। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে কখনও এত টাকা রাজস্ব আদায় হয়নি।

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশনবিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্নে ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনিভাবে চলাচলকৃত যানবাহন আটক ও জরিমানা আদায় ট্রাফিক আইনের অংশ। এটা করতে গিয়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস যে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে সেই কৃতিত্ব সরকারের। জনসচেতনতার জন্য এ কার্যক্রম চলমান থাকবে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার