Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাবিতে পাঁচ দোকানে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

BN DESK
24 November 2025, 10:42 PM পড়তে ১ মিনিট

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে মোট ৫টি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রাকসুর সদস্যরা। অভিযান প্রসঙ্গে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্বরে বাজার মনিটরিং করা হয়েছে।

যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তীতে এমন ভুল করবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাবিতে পাঁচ দোকানে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার