Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

BN DESK
08 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন(৫০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

আজ শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রামেক হাসপাতালের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমেনা খাতুন গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় হাসপাতালে ভর্তি হন। তিনি সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন। ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত শুক্রবার ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে রামেক হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার