Logo
ট্রেন্ডিং: খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন জেমস খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ’র শোক 

রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। জানায়, ভূমিকম্পটি ১০ কিমি (৬.২ মাইল) গভীরে হয়েছে। 

তবে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ নির্ধারণ করেছে, এবং এর গভীরতা ৩৯.৫ কিমি (২৪.৫ মাইল)।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। খবর রয়টার্সের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার