Logo
ট্রেন্ডিং: সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এমটিবি ফাউন্ডেশন-এর ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-কে কম্বল হস্তান্তর ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় মাদকসহ ১ জন আটক

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই এলাকার মৃত পসর মামুদ এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রহমত আলী তার বাড়ির পাশের কবরস্থানের জমি থেকে একটি গাছ কাটতে যায়। অসাবধানতাবশত ওই গাছটি তার মাথায় পড়ে যায়। এতে মাথা ফেটে ও গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার