Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শততম টেস্ট খেলায় বগুড়ায় মুশফিকুর রহিমকে সংবর্ধনা 

BN DESK
18 December 2025, 09:30 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার: শততম টেস্ট ম্যাচ খেলায় বগুড়ার কৃতী সন্তান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মিতুকে বগুড়ার ক্রিকেটারদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ক্রিকেটারদের পক্ষে থেকে জাতীয় দলের ক্রিকেটার তৌহিদ হৃদয় ফুলের তোড়া এবং ক্রেস্ট তুলে দেন তার হাতে। এসময় তরুণ ও উদীয়মান প্রায় ১৫০ ক্রিকেটার উপস্থিত ছিলেন।

সংবর্ধিত মুশফিকুর রহিম বগুড়ার ক্রিকেটারদের উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একাডেমি স্থাপনসহ বিভিন্ন ফ্যাসিলিটিজ সৃষ্টির কথা উল্লেখ করেন। বগুড়ার ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন-এইচপি দলের সফিক, অনুর্ধ্ব-১৭ দলের আকাশ, তৌফিক, অনুর্ধ্ব-১৫ দলের বায়েজিদ প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শততম টেস্ট খেলায় বগুড়ায় মুশফিকুর রহিমকে সংবর্ধনা 

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার