Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

BN DESK
28 December 2025, 10:16 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধো শহিদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, খুনিদের শাস্তির দাবি, সরকারের ব্যর্থতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়েস অব জুলাই বগুড়ার আহবায়ক আজিম উদ্দিনের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুয়াজ বিন মোস্তাফিজ। ডা. আব্দুল্লাহ আল-সানির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-সাকিব হাসান, নাজমুল হাসান নেহাল, সেজদা প্রামানিক, মনির সরকার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রুত সময়ের মধ্যে শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের জোর দাবি জানান। এছাড়াও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার