Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

BN DESK
09 December 2025, 06:19 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় পিস্তলসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবক। একটি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়ার জেরে তিনি গুলি করার চেষ্টা করলে এলাকাবাসি তাকে আটক করে।  সোমবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে ‘বেজোড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল।

যুব সংঘের রুবেল হোসেন জানান, ‘দাওয়াত না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাংচুর শুরু করে। এ সময় উপস্থিত লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে সনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা সনিকে পিস্তলসহ আটক করে ও পিটুনি দেয়। সংবাদ পেয়ে কৈগাড়ি  পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ সনিকে আটক করে থানায় নিয়ে যান। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, পিস্তলসহ সনি নামের এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পিস্তলটি খতিয়ে  দেখা হয়েছে।  সেটি একটি খেলনা পিস্তল ছিল।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার