Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে : সাবেক এমপি লালু

BN DESK
07 December 2025, 09:29 PM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে। তাদেরকে আর্থিক সচ্ছলতা দিতে হবে। পৃথিবীর সকল দেশে শিক্ষকদের সম্মানী আকর্ষণীয়। আমাদের দেশে শিক্ষকদের জীবনমান এখনো আশাব্যঞ্জক নয়। তাদের সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে।

এমপি লালু বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কারণ বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারী শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ রোববার (৭ ডিসেম্বর) বগুড়ার গাবতলী মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিষাবান ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে এবং যুবদল নেতা মোঃ লিটন মিয়া'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, নুরুল ইসলাম, আরিফুর রহমান মজনু, সাইদুজ্জামান কাজল, আব্দুল হামিদ, আব্দুল্লাহ আল মাসুদ, মনিরুজ্জামান, সুজা উদ্দিন সুজা, জাহাঙ্গীর আলম রমজান, মোশাররফ হোসেন শাহীন, হাসানুর রহমান হাসান, মাহমুদুল হাসান মোহন, আরমান হোসেন রিপন প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে : সাবেক এমপি লালু

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার