Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ের মাধ্যমে জামায়াতের বিজয় শুরু, সংসদে চূড়ান্ত বিজয় হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

BN DESK
31 January 2026, 10:14 PM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ ( সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় বায়তুলমাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মাধ্যমেই জামায়াতের বিজয়ের সূচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই হবে জামায়াতের চূড়ান্ত বিজয়।

দেশের মানুষ আর কোনো চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না, কোনও দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না, কোনও দুষ্কৃতকারীদের ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, জামায়াতের শাসনের মাধ্যমে তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম, নির্বাচনি সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন মিয়া, আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ের মাধ্যমে জামায়াতের বিজয় শুরু, সংসদে চূড়ান্ত বিজয় হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার