Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দিদারুল ইসলাম (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি পৌরসভার হাসান হোসেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদার ওই এলাকার আলম শাহ মাষ্টার বাড়ীর আজহার আলীর ছেলে। সে স্থানীয় নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় শিক্ষকতার পাশাপাশি নুরীয়া হাজিরহাট ডাকঘরের পোস্টমাস্টার পদে চাকরি করতেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিদারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিদার প্রতিবেশী ওই শিশুটির বাড়িতে যান। শিশুটিকে একা পেয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দিদার পালিয়ে যান। এ ঘটনায় সোমবার বিকালে শিশুটির মা বাদী হয়ে দিদারকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত দিদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার