Logo
ট্রেন্ডিং: এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় দেশের ভবিষৎ রক্ষার সংগ্রাম : এটিএম আজহারুল ইসলাম শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলবে : অধ্যক্ষ শাহাবুদ্দীন জয়পুরহাটে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

শেখ হাসিনার বিরুদ্ধে আজও স্বাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট
শেখ হাসিনার বিরুদ্ধে আজও স্বাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ হবে আজ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার বেলা ১১টা ২০ মিনিট থেকে বিকাল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে শেষ না হওয়ায় অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরপর এ মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন পর্যন্ত মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শেখ হাসিনার বিরুদ্ধে আজও স্বাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

R
নিজস্ব প্রতিবেদক | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার