Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে বিল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

BN DESK
07 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে বিলের মধ্য থেকে এক অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গোয়ালজানি এলাকার বিলের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখেন লোকজন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য যুবকের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

 

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শেরপুরে বিল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার