Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

BN DESK
04 January 2026, 12:08 AM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশায় ঢাকা চারপাশ। সাথে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুইদিন থেকে সূর্যের দেখা মিললেও আবারও বিকেল হতেই তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করে। রাত বাড়তে থাকলে শীতও বাড়তে থাকে। শীত বাড়ার সাথে সাথে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীত আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এলাকা: নওগাঁ বদলগাছী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার