Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সারিয়াকান্দিতে কৃষি জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার  টাকা জরিমানা

BN DESK
01 January 2026, 08:47 PM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি জমির টপ সয়েল কেটে পুকুর করার অপরাধে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ কাজে ব্যবহৃত মাটি কাটার এক্সেভেটর মেশিন অকেজো করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

জানা গেছে, উপজেলার কামালপুর ইউনিয়নের দরগা রোড ফকিরপাড়া এলাকায় গত কয়েকদিন ধরেই কৃষিজমির টপ সয়েল কেটে পুকুর করার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদেরভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে কামালপুর ইউনিয়নের পাইকরতলী গ্রামের খায়রুজ্জামানের (৫২) কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার যন্ত্রও অকেজো করা হয়।

সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষিজমির টপ সয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করা হয়েছে। 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সারিয়াকান্দিতে কৃষি জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার  টাকা জরিমানা

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার