Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় নারী ও শিশুর পাশে পুলিশ

BN DESK
29 August 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানসিক প্রতিবন্ধী বুলবুলি খাতুন ও ৫ মাসের মেয়ে সন্তানের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। গতকাল সোমবার রাতে তাকে খোলা আকাশের নিচে থেকে উদ্ধার করে উপজেলার হাটিকুমরুল ওভারব্রিজের নিচে সাময়িকভাবে রাখা হয়েছে। দেওয়া হয়েছে গরম কাপড় ও খাবার।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নিদের্শনায় পার্শ্ববর্তী সলঙ্গা থানা থেকে মেয়েটিকে উদ্ধার করে আপাতত হাটিকুমরুল ফ্লাইওভারের নিচে থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে তাদের কয়েকটি কম্বল এবং কিছু খাবার সামগ্রী দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন সলঙ্গা থানা থেকে তাকে খাবার সরবরাহ ও দেখভাল করা হবে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিবন্ধী বুলবুলির বিষয়টি জানতে পারি। সলঙ্গা থানা পুলিশের মাধ্যমে মেয়েটির সাময়িক আশ্রয়, নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী এই নারীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর বলে জানা গেছে। পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় নারী ও শিশুর পাশে পুলিশ

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার