Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই আ’ লীগ নেতা গ্রেফতার

BN DESK
16 November 2025, 09:16 PM পড়তে ১ মিনিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পৃথক দুইটি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এবং আজ রোববার (১৬ নভেম্বর) সকালে দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) এবাদুল ইসলাম এবাদকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হোসাইন জানান, ফ্যাসিবাদ সরকারের পতনের পর থেকে তারা পলাতক ছিলো। গতকাল শনিবার রাত ও আজ রোববার (১৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বিষ্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই আ’ লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার