Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের পাশে বহমান ফুলজোড় করতোয়া নদীতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ ২০২৫ ফাইনাল পর্ব। কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দীন স্মৃতি সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এম. আকবর আলী। এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার মোট ১৪টি পানসি নৌকা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে উল্লাপাড়া উপজেলার কৌবর্তগাঁতী গ্রামের একতা এক্সপ্রেস প্রথম, পাবনা জেলার স্বপ্নের তরী এক্সপ্রেস দ্বিতীয় এবং শাহজাদপুর উপজেলার আল মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান লাভ করে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার। এ সময় প্রধান অতিথি এম. আকবর আলী বিজয়ী নৌকার মালিকদের হাতে যাথাক্রমে ১২৫ সিসি, ১০০ সিসি ও ৮০ সিসি মোটরসাইকেল তুলে দেন।

এছাড়া অংশগ্রহণকারী অপর ১১ নৌকার মালিকদের হাতে এলইডি টিভি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন মোমেনা আলী, বাইচ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নৌকা বাইচ একতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার