Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

BN DESK
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণ জনগুরুত্বপূর্ণ একটি ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ করে চলাচলের উপযোগী করেছে। এতে করে প্রতিদিন ওই রাস্তায় চলাচলকারী জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, গান্ধাইল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার উত্তরপাড়া আফজাল মাস্টারের বাড়ির কাছে অনেকখানি অংশ জুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন জানান, বৃষ্টিতে রাস্তার ওই অংশটি দিয়ে পানি গড়ার কারণে একেবারে ভেঙে নেমেছে। ফলে ওখান দিয়ে রিকশা-ভ্যানসহ মানুষজনের চলাচল বিঘ্নিত হয়।

এদিকে অনেকদিন পার হলেও রাস্তার ভাঙা অংশ মেরামতে কেউই এগিয়ে আসেনি। অবশেষে ওই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গান্ধাইল উত্তরপাড়া ইয়্যুথ ক্লাব’ এর তরুণেরা নিজেদের অর্থে বাজার থেকে বাঁশ, কাঠ ও অন্যান্য সরঞ্জাম কিনে রাস্তাটি মেরামত করে।

ওই সংগঠনের সদস্য রবিউল হাসান রবি জানান, ‘মানুষের কল্যাণে এই ধরণের কাজ অব্যাহত থাকবে।’ একইসাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদও জানান তিনি। এদিকে রাস্তাটি চলাচলের পুরোপুরি উপযোগী হওয়ায় পথচারীরা সন্তোষ প্রকাশ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে একদল তরুণের ভাঙা রাস্তা মেরামত

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার