Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁঠাল গাছের মাথা কেটে ফেলার অভিযোগ

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে কাঁঠাল গাছের পাতা প্রতিবেশীর ঘরের চালে পড়ায় পুরো গাছের মাথা কেটে ফেলার অভিযোগ করেছেন চান মিয়া নামের এক ব্যক্তি। তিনি উপজেলার মাথাইলচাপড় গ্রামের মৃত সমশের আলীর ছেলে। এই ঘটনায় তিনি কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয়ভাবে জানা যায়, উপজেলা মাথাইলচাপড় গ্রামের চানমিয়ার প্রতিবেশী আব্দুস সাত্তার। চান মিয়ার নিজ জমিতে একটি কাঁঠাল গাছ রয়েছে। ওই গাছের একটি ডাল সাত্তারের ঘরের দিকে হেলে যাওয়ায় গাছের পাতা ঘরের চালে পড়ে। তুচ্ছ এই বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আব্দুস সাত্তার চান মিয়ার ওই কাঁঠাল গাছের মাথা কেটে ফেলে।

বাধা দিতে গেলে সাত্তার ও তার লোকজন চান মিয়া ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁঠাল গাছের মাথা কেটে ফেলার অভিযোগ

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার