Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মে.টন চাল

BN DESK
26 November 2025, 08:01 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে আলাদাভাবে জব্দকৃত প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করেছেন প্রশাসন। একই সাথে ৩০৩টি খালি বস্তারও নিলাম অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিন পর্যায়ে অনুষ্ঠিত নিলামের প্রথম পর্যায়ে ৩০ জন, দ্বিতীয় পর্যায়ে ২৪ জন ও তৃতীয় পর্যায়ে ৫০ কেজির খালি বস্তার নিলামে ১৩ জন ব্যবসায়ী অংশ নেন।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পূর্বে দুই ধাপে প্রায় সাড়ে ১৭টন সরকারি চাল জব্দ করে প্রশাসন। সেই জব্দকৃত চাল নিয়মানুযায়ী উন্মুক্ত নিলাম করে কর্তৃপক্ষ। এর আগে নিলাম বিজ্ঞপ্তি দেন তারা।

প্রথম নিলামে ১১ দশমিক ৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা এনামুল হক, দ্বিতীয় নিলামে ৫ দশমিক ৫৫ টন চালের প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা হন নজরুল ইসলাম। পরে ১৪ টাকা ১৫ পয়সা দরে ৩০৩টি খালি বস্তার নিলাম জেতেন সর্বোচ্চ দরদাতা হাসান আলী।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনটি পৃথক নিলামে ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকার রাজস্ব অর্জিত হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যেই নিলাম বিজয়ীরা তাদের মালামাল বুঝে নেবেন।

উন্মুক্ত নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য সচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমান প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মে.টন চাল

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার