Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সাড়ে চার টন সরকারি চাল জব্দ

BN DESK
21 October 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তায় সাড়ে ৪টন সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতাল সংলগ্ন গুদামঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুুক্ত ১০ বস্তা এবং ১১৫ টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে বলে জানান, কাজিপুর গুদাম কর্মকর্তা অলিউর রহমান।

তিনি জানান, মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় রাখা হয়েছে। অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সাড়ে চার টন সরকারি চাল জব্দ

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার