Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের

BN DESK
29 January 2026, 09:29 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনায় চলছে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জাল দিয়ে মাছ ধরার মহোৎসব। এর কারণে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস্যজীবীগণ। বেপরোয়া মৎস্য নিধন বন্ধে তারা সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন যমুনায় গিয়ে দেখা গেছে, সরকারিভাবে নিষিদ্ধ চায়না দুয়ারী, গুলিজাল, কোনাজাল, কারেন্ট জাল এবং ব্যাটারির সাহায্যে বিদ্যুতায়িত করে  এক শ্রেণির লোক দিন-রাত অবাধে যমুনায় মাছ শিকার করছে। বিশেষ করে গুলিজাল এবং ব্যাটারি দিয়ে বিদ্যুতায়িত করে মাছ ধরার কারণে বড় মাছের সাথে অগণিত ছোট ছোট পোনাজাতের মাছ মরে যাচ্ছে। এসব মরা মাছ পঁচে গলে যমুনার পানিতে মিশে যাচ্ছে। সরকারিভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনাজাল দিয়ে  জাটকা ইলিশ ধরা অব্যাহত রয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় কাজিপুরের শুভগাছা ইউনিয়নের সীমানা সংলগ্ন ভাটিতে সদরের রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকার যমুনায় সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত গুলিজাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। এমনিভাবে মনসুরনগর, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর এলাকায় যমুনার পানি কমে যাওয়ায় অবাধে চলছে নিষিদ্ধ জালে মাছ শিকার।

কাজিপুর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ জানান, নিষিদ্ধ জাল ও ব্যাটারির সাহায্যে বিদ্যুতায়িত করে মাছ ধরার বিষয়টি অবগত হয়েছি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাছ শিকারিদের নিষেধ করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার