Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন অর্ধলাখ টাকা জরিমানা

BN DESK
15 November 2025, 07:03 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুরের যমুনা নদীর মেঘাই ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো: শামীম(২৭)। সে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। মো: শামীম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা ভঙ্গ করে  ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করছিলো।

আজ শনিবার (১৫ নভেম্বর) বেলা এগারটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে তাকে হাতেনাতে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদালত পরিচালনা করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।

অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়াসহ বাংলাদেশ আর্মি কাজিপুর ক্যাম্প, কাজিপুর থানা পুলিশ, নৌ-পুলিশ সদর থানা এবং কাজিপুর আনসার গার্ডদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অংশ নেন।

ইউএনও বলেন, এখন থেকে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন অর্ধলাখ টাকা জরিমানা

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার