Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর বাঁধে অবৈধভাবে বালু উত্তোলন ৫ শ্রমিককে অর্ধদণ্ড

BN DESK
04 January 2026, 12:07 AM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নদীরক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেঘাই ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয় এবং ৫ শ্রমিককে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের কাছ থেকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। পরে জড়িতরা ভবিষ্যতে এমন কার্যক্রম না করার মুচলেকা দিলে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড ফেরত দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- মো. সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), ইয়াসিন ইসলাম (২২), লিয়াকত আলী খান(৫০) ও খলিল মোল্লা(৪৫)। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর বাঁধে অবৈধভাবে বালু উত্তোলন ৫ শ্রমিককে অর্ধদণ্ড

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার