Logo
ট্রেন্ডিং: নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেঃ উপদেষ্টা ফাওজুল কবির বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল নারায়ণগঞ্জ যানজট নিয়ন্ত্রণে বগুড়ার সাতমাথায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান বগুড়ায় তারেক রহমানের আগমনে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের হাড্ডিরঘাট এলাকায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাড্ডিরঘাট থেকে দক্ষিণে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মিত হলে চলাফেরার পাশাপাশি উৎপাদিত ফসলাদি পরিবহনে সুবিধা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

গতকাল শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাড্ডিরঘাট থেকে যমুনা নদীর পূর্বপাশ ঘেঁষে একসময় একটি রাস্তা ছিলো। রাস্তাটি ব্যবহার করে স্থানীয়রা নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো। কিন্তু গত বছরের বন্যায় রাস্তাটির ব্যাপক ক্ষতি হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে জোমার খুকসিয়া, আদিত্যপুর, মেছড়া গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। অনেক দূর দিয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। বিশেষ করে হাড্ডিরঘাট নৌকাঘাটসহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।

সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আধা কিলোমিটার রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন কয়েকহাজার মানুষ। জনস্বার্থে রাস্তাটি নির্মাণ জরুরি। কাজিপুর উপজেলা প্রকৌশলী হেদায়েউল্ল্যাহ জানান, সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার