Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে রোপা আমন চাষ কাটা-মাড়াই শুরু

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। হেমন্তের প্রথম থেকেই আগাম লাগানো রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ সোনালীর সমারোহ।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের কারণে কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। চাষের লক্ষ্যমাত্রা হলো ধরা হয়েছিলো ১০ হাজার ৯শ’ হেক্টর। কিন্তু এ পর্যন্ত ১১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ২শ’ মেট্রিক টন। স্থানীয় কৃষকগণ এবার ধানের বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন।

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, এবারে কৃষকগণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা ধান লাগিয়েছে। আগাম লাগানো প্রায় ৫শ’ হেক্টর জমির ধান এরইমধ্যে কাটা হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ধান কাটা চলবে। আশা করছি ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে রোপা আমন চাষ কাটা-মাড়াই শুরু

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার