Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের কাজিপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের অভিযান

BN DESK
26 November 2025, 07:37 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে দুর্ঘটনা রোধ ও  সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই পুরাতন বাজারে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আদালতের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী ২টি অভিযানে ৮টি মামলায়  মোট ১২ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ এই সড়কে কয়েকটি বড় ধরণের দুর্ঘটনা ঘটেছে। এতে করে চারজন নিহত ও অনেকে আহত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘এই সড়কে বেপরোয়া যানবাহন ও কাগজপত্রবিহিনী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে এমন অভিযান অব্যাহত থাকবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের কাজিপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের অভিযান

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার