Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে বালু বোঝাই বাল্কহেডে চাঁদাবাজি গ্রেফতার ১০

BN DESK
15 November 2025, 11:14 PM পড়তে ১ মিনিট

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে দশজনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার (১৫ নভেম্বর) তাদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে চৌহালী  থানা পুলিশ। আটককৃতরা হলো- আল আমিন, মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য মো: মানিক সিকদার, মো: শহীদুল ইসলাম, আবদুল আলীম, শরীফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ইউনুস আলী, মো: শহীদুল ইসলাম ও ফরিদ হোসেন। তাদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া মুরাদপুর অংশে উজানে যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে তাদের নামে ও অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে থানায় মামলা করেন হেলাল উদ্দিন মন্ডল নামের এক ভুক্তভোগী। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে সিরাজগঞ্জের যমুনা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করে। কেউ চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হয়।

চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, নদীতে বালুভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে বালু বোঝাই বাল্কহেডে চাঁদাবাজি গ্রেফতার ১০

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার