Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পিত পুকুর খনন অবশিষ্ট জমিতে জলাবদ্ধতা

BN DESK
21 January 2026, 09:39 PM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পিত ও যত্রতত্র পুকুর খনন করায় অবশিষ্ট জমিগুলো হয়েছে কৃষকের গলার ফাঁস। পানি প্রবাহের পথ বন্ধ ও জলাবদ্ধতার কারণে আগাছায় ভরে গেছে জমিগুলো যা পরিস্কার করতে ব্যয় হচ্ছে হাজার হাজার টাকা।

সরেজমিন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর, পাচার, শ্রীকৃষ্ণপুর ঘুরে দেখা গেছে, ওই সমস্ত এলাকায় যেখানে সেখানে পুকুর খনন করার কারণে এবং প্রভাবশালীদের দ্বারা পানি প্রবাহের খালগুলো ভরাট করার ফলে পানি জমিতে জমে থাকে দীর্ঘ সময়। যার ফলে তিন ফসলি জমি এখন এক ফসলি জমিতে পরিণত হয়েছে।

এখন ইরি-বোরো ধান রোপণের মৌসুম শুরু হওয়ার কারণে বাধ্য হয়ে জমির আগাছা পরিস্কার করতে দরিদ্র কৃষকদের গুনতে হচ্ছে মোটা অংকের টাকা। মাধবপুর গ্রামের কৃষক মো. জাকির আলী জানান, আমাদের মাঠে এক সময় তিন ফসল ফলতো কিন্তু বেশকিছু জমির মালিক অধিক লাভের আশায় পুকুর খনন করে আমাদের মত গরিব মানুষদের (যাদের জমি কম) ফেলেছে মহাবিপদে।

তিনি আরও বলেন, বছরের বেশিরভাগ সময় পানি জমে থাকায় আগাছা জমে জমি ভরে গেছে। এখন ইরি-বোরো আবাদ করতে জমি পরিস্কার করার জন্য শ্রমিকদের অনেক টাকা দিতে হচ্ছে। যা আমাদের জন্য খুবই কষ্টকর।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শমিষ্ঠা সেন গুপ্তা জানান, তাড়াশে পুকুর খননের ফলে প্রতিবছর হাজার হাজার বিঘা আবাদি জমি কমে যাচ্ছে। পুকুর খনন রোধ করতে না পারলে এক সময় এলাকায় খাদ্যাভাব দেখা দিতে পারে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পিত পুকুর খনন অবশিষ্ট জমিতে জলাবদ্ধতা

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার