Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

BN DESK
29 August 2026, 04:00 AM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার কুমাল্লু গ্রামে মাটি ব্যবসায়ী পুকুর খননের নাম করে মাটি কেটে ট্রাক ও ট্রলি ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। গত বুধবার বিকেলে দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় ওই মেশিনকে আটক করা হয় এবং ভেকু মালিককে ১লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির ক্ষতি হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, যারা পুকুর খননের নামে কৃষি জমি কেটে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার