Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে কবুতর পালন করে লাভের মুখ দেখছেন লেবু সরকার

BN DESK
05 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রচলিত ভাষায় ‘কবুতরকে সুখের পায়রা বলা হয়’। প্রচলিত আছে যে বাড়িতে সাংসারিক সুখ বিরাজ করে সেই বাড়িতেই কবুতর আশ্রয় নিয়ে থাকে। অনেকেই আবার শখের বশে কবুতর পালন করেন। তেমনি এক যুবক তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদার জানি গ্রামের লেবু সরকার। তিনি মাস্টারস পাস করার পর চাকরির পেছনে না ছুটে গ্রামের বাড়িতে গড়ে তোলেন গরুর খামার, মৎস্য চাষ ও শখের কবুতর পালন।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, ৯০ থেকে ১শ’টি কবুতর ঘরের সাথে ঝুলানো খাঁচায় ইচ্ছে মত উড়াউড়ি করছে। কিছু খাবার মাটিতে ছিটিয়ে দেবার সাথে সাথে ঝাঁক ধরে মাটিতে নেমে এসে খাবার খাচ্ছে। নেই তাদের মধ্যে কোন ভয়ভীতি। তাদের খাবার খাওয়ার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।

লেবু সরকার জানান, ২বছর আগে শখের বসে বাজার থেকে ৪টি কবুতর কিনে আনি। ওই কবুতর ২টি অতি সহজে পোষ মানে ও বাড়ি চিনে যায় ২ মাসের মাথায় ৪টি বাচ্চা দেয়। পরবর্তীতে আমি আর ও ১০টি কবুতর কিনে আনি এবং ৬ মাস কোন বাচ্চা বিক্রি করিনি।

এখন আমার এখানে প্রায় ৯০ থেকে ১শ’টি কবুতর রয়েছে। প্রায় প্রতিটি খোপেই বাচ্চা রয়েছে। লেবু সরকার জানান, নিজের পরিবারের মাংসের চাহিদা মিটিয়ে প্রতি মাসে ১৫ থেকে ১৭ হাজার টাকার কবুতর বিক্রি করা যায়।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে কবুতর পালন করে লাভের মুখ দেখছেন লেবু সরকার

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার