Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে কাদা পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন সাবেক স্বাস্থ্য সহকারী

BN DESK
13 January 2026, 08:12 PM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কাদা পার্টির খপ্পরে পরে পেনশনের উত্তোলনকৃত ১০ হাজার টাকা খোয়ালেন সাবেক স্বাস্থ্য সহকারী আলহাজ জহুরুল ইসলাম। জানা যায়, উপজেলার সান্তান গ্রামের সাবেক স্বাস্থ্য সহকারী আলহাজ জহুরুল ইসলাম গতকাল সোমবার বেলা ১১টায় তাড়াশ সোনালী ব্যাংক থেকে পেনশনের ১০ হাজার টাকা তুলে নিয়ে ব্যাংকের সামনে এলে ২ ব্যক্তি পাঞ্জাবিতে কৌশলে কাদা লাগিয়ে দেন।

এসময় পাঞ্জাবিতে লাগা কাদা পরিষ্কার করে দেওয়ার অজুহাতে তার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বিশিষ্টজনেরা জানান, এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সজাগ হওয়া দরকার। যেন অপ্রয়োজনীয় মানুষ ব্যাংকের মধ্যে অবস্থান করতে না পারে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে কাদা পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন সাবেক স্বাস্থ্য সহকারী

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার