Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে মায়ের মৃত্যু

BN DESK
09 January 2026, 07:15 PM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ছেলের বিয়ের আগেরদিন গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে মায়ের মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। আলেয়া খাতুন(৫০) নামে ওই নারী এলাকার ছোরহাব সরকারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লার মো. ছোরহাব সরকারের ছেলে এনামুল হকের(২৫) বিয়ে উপলক্ষে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা মিলে গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন। এসময় রাতে হঠাৎ করেই আলেয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাড়াশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বলেন, আলেয়া খাতুন ডায়াবেটিসের রোগী ছিলেন। সারাদিন খাবারের অনিয়মের কারণে ডায়াবেটিস শূন্য হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে মায়ের মৃত্যু

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার