Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার উপর ধানের হাট যানজটে যাত্রীদের ভোগান্তি

BN DESK
12 January 2026, 06:42 PM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের রাস্তার উপর বিনসাড়া ধানের হাট বসায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। জানা যায়, সপ্তাহের প্রতি রোববার ও মঙ্গলবার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া হাট বসে। এ হাটে প্রচুর পরিমাণ ধানের আমদানি হয়।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগুরুতপূর্ণ তাড়াশ রাণীরহাট রাস্তার উপর ধানের হাট বসায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। রাস্তার উপর এলোমেলোভাবে ধানবাহী বিভিন্ন যানবাহন রাখায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। যানজটে আটকে থাকে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ রোগীবাহী এ্যাম্বুলেন্স।

এছাড়াও প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। হাট থেকে প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খাজনা আদায় করা হলেও ইজারাদার যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে বিনসাড়া হাটের ইজারাদার মো. নুর ইসলাম জানান, বিনসারা হাটে কোন শেড না থাকায় বাধ্য হয়ে রাস্তার দু’পাশে গাড়ি ও ধানের বস্তা রেখে বেচা-কেনা করতে হয়।

প্রতিহাটের দিন একজন করে লোক যানজট নিরসনে কাজ করে এছাড়া তারা নিজেরাও চেষ্টা করেন। এখন থেকে প্রয়োজন অনুযায়ী লোকবল বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার উপর ধানের হাট যানজটে যাত্রীদের ভোগান্তি

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার