Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৬টায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামে। জানা যায়, উপজেলার দেবীপুর চরপাড়া গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে লায়েন আলী(৬৫) পার্শ্ববর্তী পুকুরে পাহারাদারের কাজ করতেন।

প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাবার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। সড়কে চলাচলকৃত লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ  অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার