Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান

BN DESK
31 January 2026, 03:29 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার উন্নয়নসহ সার্বিক দেখভালের দায়িত্ব বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টনকে দেওয়া হয়েছে। আপনারা মিল্টনকে বিপুল ভোটে বিজয়ী করুন এবং তার পাশে থাকুন। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকে হ্যান্ড মাইকে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথাগুলো বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বগুড়া-৭ আমার নিজের এলাকা, আমার বাড়ি। তাই অন্য এলাকায় বেশি গুরুত্ব দিতে হবে। তারেক রহমান শাজাহানপুরে পথসভায় বক্তব্য রাখবেন এমন সংবাদে সকাল থেকেই উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার সমাবেশ ঘটতে থাকে। 

উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সকাল ১০টায় পথসভার কথা বলা হলেও দুপুর ১টা ৮ মিনিটে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছান দলের চেয়ারম্যান তারেক রহমান। এসময় উপজেলা, ইউনিয়ন, পৌর এলাকা ও প্রত্যন্ত গ্রাম থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। সেই সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সময় স্বল্পতার কারণে পথসভার মঞ্চে না উঠে গাড়ির ভিতরে দাঁড়িয়ে তিনি হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন। 

পথসভায় সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি ছিলেন-বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা খাদেমুল ইসলাম খাদেম, মঞ্জুর কাদের মন্টু,  মোজাফ্ফর রহমান, ইদ্রিস আলী সাকিদার, এনামুল হক এনাম, নুরুল আজাদ, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, আতাহার আলী কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, এমরান হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল বাসেদ, যুবদল নেতা বেলাল হোসেন বাবু, সাজেদুর রহমান সাজু, রেজাউল করিম, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক মোস্তাফিজার রহমান, কৃষকদল সভাপতি রেজা তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা দল সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌসী সুমি, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজীনুর, জাসাস সভাপতি  আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের পথে শাজাহানপুরে পথসভায় তারেক রহমান

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার