Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

BN DESK
26 December 2025, 01:37 AM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাঘাবাড়ি মিল্কভিটার দ্বন্দ্বকে কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩/৪ বাড়ি ঘর ভাঙচুর আহত ২৫ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আলতাফ সরকার ও সাবেক মিল্কভিটার পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির মধ্যে গতকাল বুধবার মিল্কভিটা এলাকায় মারামারি হয় এতে আয়ুব মেম্বরকে বেদম মারপিট করে। সেই ঘটনার জের আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করে।

এ ঘটনায় উভয়পক্ষের ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সাবেক মিল্কভিটার পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির জানান, গতকাল বুধবার মিল্কভিটা এলাকার উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ সরকারের লোকজন আমাকে ও আয়ুব মেম্বরকে বেদম মারপিট করে আহত করে।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই মামলা দায়ের করেনি। পরিস্থিতি সামলাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার