Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একই সাথে কাঁচামরিচ কেজিতে ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। শনিবার জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের। 

বাজারে বেগুন ১০০ থেকে ১৪০ টাকা কেজি, পটল ৭০ থেকে ৮০ টাকা কেজি, কুমড়া ৪০ থেকে ৬০টাকা প্রতি পিস, করলা ৮০ টাকা কেজি, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, টমেটোর কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।  

এছাড়া লেবুর হালি ৩০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, কাঁকরোলের কেজি ১০০ টাকা, মুলা ৬০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি এবং ফুল কপি ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০ টাকা, পুঁই শাক ৩০ টাকা আঁটি এবং এসব বাজারে আলু ২০ থেকে ২৫ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা এবং খাসির মাংস কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।   

 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার