Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
29 November 2025, 05:52 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাইফুল কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টায় পারিবারিক বিরোধের জেরে একটি শালিসি বৈঠকে উপস্থিত ছিলেন সাইফুলসহ তার পরিবারের সদস্যরা। নিহতের বড় বোন আকলিমা খাতুন জানান, শালিস শেষে সাইফুল বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে গতকাল শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এবিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার