Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগাম জাতের আমন ধান কাটা শুরু

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি মৌসুমে আগাম জাতের আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে এ উপজেলার ১৯ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ১৬৫ হেক্টর জমির ধানকাটা হয়েছে।

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা গ্রামের জহুরুল ইসলাম ও আশরাফ আলী বলেন, আমরা দুই জন এ মৌসুমে ৬ বিঘা জমিতে আগামজাতের ব্রিনা-৭ ধান চাষ করছি। প্রতি বিঘায় জমিতে ১৮ থেকে ২০ মণ ধান হচ্ছে। বর্তমান বাজার মূল্য ১ হাজার ১৫০ থেকে ১২শ’ টাকা মণ বিক্রি হচ্ছে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মোমেনুল ইসলাম জানান, ইতোমধ্যে আগামজাতের ধান কাটা শুরু হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবছরের আগাম জাতের ব্রি-ধান ৭৫, ৯০ ও ১৭ ধানের ফলন ভালো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগাম জাতের আমন ধান কাটা শুরু

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার