Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুরের রায়বাড়ি জঙ্গল ভয়ঙ্কর অপরাধীদের আস্তানা

BN DESK
31 December 2025, 08:21 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রায়বাড়ির জঙ্গলে অপরাধীদের ভয়ঙ্কর আস্তানায় মামলার বাদি এবং স্বাক্ষীদের তুলে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শাহজাদপুর চৌকি আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিনের আদালত গতকাল মঙ্গলবার ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৬ (৩) ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

শাহজাদপুর চৌকি আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার হোসেন স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশের বিষয়টি নিশ্চিত করে জানান, গণমাধ্যমে প্রকাশিত রায়বাড়ির জঙ্গলে অপরাধীদের ভয়ঙ্কর আস্তানায় মামলার বাদি এবং স্বাক্ষীদের তুলে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনা আদালতের দৃষ্টিগোচর হওয়ায় গতকাল মঙ্গলবার আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে আজ বুধবার (৩১ ডিসেম্বর) মামলার নির্দেশ দিয়েছেন।

এর আগে গণমাধ্যমে মামলার বাদি ও স্বাক্ষীদের রায়বাড়ির জঙ্গলের আস্তানায় তুলে নিয়ে অমানবিক নির্যাতনের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দেন। আদেশে আজ বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যে সরেজমিনে তদন্ত এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক তার আদেশে উল্লেখ করেন মামলা তুলে নিতে বাদি মো. সোলাইমান হোসেনকে হুমকি, রায়বাড়ির জঙ্গলের ‘বাঁশ ঝাড়ের’ আস্তানায় আটকে রেখে ভ্যানচালক সোবহানের শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শক দিয়ে গুরুতর আঘাতসহ নির্যাতন, মামলা না তুললে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অভিযোগগুলো দেশের প্রচলিত আইন ১৮৬০ এর ১৪৩, ৩২৩, ৩২৬, ৩৬৫, ৫০৬(২), ৩৪ ধারার অভিযোগ এবং দন্ডনীয় অপরাধ।

এমতাবস্থায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৬(৩) এর ক্ষমতাবলে বেলতৈল ইউনিয়নের মো. তোফাজ্জল হোসেন তোতা এবং রাসেলসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে তদন্ত করে একই আইনের ১৫৪ ধারা অনুযায়ী নিয়মিত মামলা করার নির্দেশ দেন। আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আদালতের কপি পেয়েছি, তদন্ত চলছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরের রায়বাড়ি জঙ্গল ভয়ঙ্কর অপরাধীদের আস্তানা

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার