Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়েছিল যুবকের ক্ষত-বিক্ষত লাশ

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়েছিল সিরাজুল মণ্ডল (২৫) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত সিরাজুল মণ্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল ও স্বজনরা জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি। পরদিন স্থানীয় মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়েছিল যুবকের ক্ষত-বিক্ষত লাশ

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার