Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রামের চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার করছে থানা পুলিশ। জানা যায়, গত বুধবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের দুলাল প্রামাণিকের ৪টি গরু চুরি হয়ে যায়।

এ ঘটনায় দুলাল গত বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার থানার অফিসার ইনচার্জ আছলাম আলী সাংবাদিকদের জানান, গরু চুরি হওয়ার পর আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারি যে গরুগুলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় চোর। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ ফোর্সসহ হাটে গরুসহ ৩জনকে হাতে নাতে আটক করে।

আটককৃতরা হলো, আব্দুস ছামাদ (৫৬) আবু তাহের (৪২) ও আমিরুল ইসলাম (৪০)। এদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বলে জানা যায়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার