Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুর ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

BN DESK
01 December 2025, 08:32 PM পড়তে ১ মিনিট

শাহজাপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়াদহ নামক স্থানে একটি মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী এক স্কুলশিক্ষিক নিহত হয়েছেন। প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন(৩৫) বাড়ি থেকে অটোভ্যানযোগে স্কুলে আসার সময় পিছন থেকে একটি মাটিভর্তি ট্রাকের ধাক্কায় সড়কের ওপর তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তারা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুর ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার