Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় ৭৭টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করলেন ইউএনও

BN DESK
29 November 2025, 10:54 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরএলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শাহজাদপুর পৌরসভা কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান। তিনি বলেন, গত শুক্রবার পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড, থানার ঘাট এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়।

এরপর আজ শনিবার (২৯ নভেম্বর) পৌর এলাকার পাড়কোলা মহাসড়ক, মনিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজার, প্রেসক্লাব চত্বর হাইস্কুল মোড়, বিখ্যাত তাত কাপড়ের হাট সহ ৭৭ টি পয়েন্টে এ ক্যামেরা লাগানো হয়েছে। আমরা মানুষের জান মালের নিরাপত্তা, কেউ যদি অপরাধ করে সহজেই পার পেয়ে না যায় এবং আমরা শাহজাদপুরবাসী সহ ব্যাবসায়ীদের নিরাপত্তা দেবার জন্যই পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

বিষয়টি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী পরিষদ সার্বক্ষণিক পর্যালাচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এদিকে সিসি ক্যামেরা স্থাপন করায় ব্যবসায়ীরা প্রসাশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বণিক সমিতির সভাপতি আলহাজ মাসুদ জানান, এটি স্থাপন করায় আমরা ভীষণ আনন্দিত হয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় ৭৭টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করলেন ইউএনও

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার