Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
10 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

সদর থানা-পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির একটি হাত ও গলায় কাটা দাগ রয়েছে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে ওই যুবককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মাথার পেছনে, ঘাড় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তিনি আরও বলেন, মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোখলেসুর রহামান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।   

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার