Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে অধিক লাভের আশায় সবজি চাষ

BN DESK
14 December 2025, 10:04 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় সবজি চাষে ঝুঁঁকছেন কৃষকেরা। এই সবজি চাষ করে অনেক কৃষককে স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে। প্রতি শতক জমিতে বছরে প্রায় ১০/১৫ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে জানান স্থানীয় কৃষকরা।

উল্লাপাড়া উপজেলার সলঙ্গা অঞ্চলের কৃষকেরা এখন বাড়ির উঠানে, রাস্তার ধারে, পতিত জমিতে, কৃষি জমিতে লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, শসাসহ বিভিন্ন ধরণের শাক সবজি চাষ করে ধান চাষের চেয়ে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন।

ধান চাষ করলে সার, বীজ, কীটনাশক, পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ার কারণে অনেকেই এখন সবজি চাষে ঝুঁঁকছেন। সলঙ্গা থানার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। সলঙ্গার চর, কালীবাড়ি, লাঙ্গলমোড়া, চর ধুবিল, এরান্দহ, তিন নান্দিনা, জঞ্জালী পাড়া, মালতি নগর, ধুবিল, অলিদহ, কালিকাপুর, আমশড়া, ঘুরকাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হচ্ছেন সবজি চাষ করে।

উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলে জানান স্থানীয় কৃষকগণ। ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান, বাড়ির উঠানে, রাস্তার ধারে পতিত জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি।

তিনি আরও জানান, একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা সম্ভব। সলঙ্গা ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান, আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি।

তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা এখন অধিক লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন। অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন। শাক সবজি উৎপাদনের জন্য আমরা শাক সবজির বীজ, সার কৃষি প্রণোদনা হিসেবে ইতোমধ্যেই বিতরণ করেছি।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে অধিক লাভের আশায় সবজি চাষ

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার