Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

BN DESK
20 January 2026, 11:31 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে মানহানির মামলা দায়ের করেছেন বিএনপি নেতা। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদি হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে এই মামলাটি দায়ের করেন।

বাদি পক্ষের আইনজীবী এড. হুমায়ুন কবির কর্নেল বলেন, একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে কারণে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী সময় আদেশের জন্য রেখেছেন।

মামলা দায়েরের পর আদালতের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন- পিপি এড. রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভির আহমেদ পলাশসহ নেতাকর্মী ও বিএনপি সমর্থিত আইনজীবিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার